উপাদান : জাইলোমেটাজলিন ০.০৫% ও ০.১% নাকের ড্রপস্।
⍟⍟ নির্দেশনা : নাকের কনজেশন, সারা বছর ব্যাপী এলার্জিক রাইনাইটিস, সাইনাসের প্রদাহ থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয়।
⍟⍟ মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: প্রাপ্তবয়স্কদের জন্য ফর্মূলা (০.১%) ২ অথবা ৩ ড্রপস্ দিনে দুই থেকে তিন বার।
১২ বৎসর বয়সের নীচে শিশুদের জন্য : শিশুদের জন্য ফর্মূলা (০.০৫%) ১-২ ড্রপস্ দিনে এক অথবা দুইবার প্রত্যেক নাসারন্ধ্রে দিতে হবে। ৩ মাসের কম বয়সের শিশুদের জন্য ব্যবহার করা যাবে না।
⍟⍟ পার্শ্ব প্রতিক্রিয়া :
নাক ও গলায় জ্বালাপোড়া ভাব, স্থানীয় জ্বালাপোড়া, বমি বমি ভাব, মাথা ব্যথা এবং নাসিকা ঝিলির শুষ্কতা দেখা দিতে পারে। রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব পড়তে দেখা যায় এবং হৃদরোগীদের দেয়ার ক্ষেত্রে অবশ্যই তা মনে রাখতে হবে।
⍟⍟ সরবরাহ :
এ্যান্টাজোল® ০.১% নাকের ড্রপস্ (প্রাপ্তবয়স্কদের জন্য): ১৫ মি.লি.।
এ্যান্টাজোল® ০.০৫% নাকের ড্রপস্ (শিশুদের জন্য): ১৫ মি.লি.।

0 মন্তব্যসমূহ